বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালন
আগস্ট ১২ ২০২৪, ১৭:৪১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে বরিশালে জেন্ডার ট্রান্সফরমেটিভ পরিবেশগত তত্ত্বাবধানে পুরুষ ও কিশোরদের সম্পৃক্তকরণ বিষয়ক গোলটেবিল বৈঠক হয়েছে। সোমবার সকালে নগরীর সদর রোডের একটি রেস্টুরেন্টে এ বৈঠক হয়েছে।
ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিসের আয়োজনে বাংলাদেশ এনভায়রমেন্ট এন্ড ডেভলপমেন্ট সোসাইটির (বেডস) সহযোগিতায় ইকো-মেন প্রকল্পে আওতায় এ কর্মসূচি হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, বিএমকেএস পরিচালক কাওছার পারভীন, শুভ সংগঠনের পরিচালক হাসিনা বেগম নিলা, তারুণ্যের নলছিটি ফাউন্ডেশনের সভাপতি সাইফুল ইসলাম, ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিসের প্রোগ্রাম ও পার্টনারশীপ কোর্ডিনেটর আরিফুর রহমান শুভ, ইকোমেন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ময়ূরী আক্তার টুম্পা, ইকোমেন প্রকল্পের জেলা সমন্বয়কারী আশিকুর রহমান, ইয়ূথনেটের জেলা সমন্বয়কারী আশিকুর রহমান সাকিব প্রমুখ।
বক্তারা বলেন, যুবরা আমাদের ভবিষৎ। যুবদের দেশের জন্য অনেক কিছু করণীয় আছে। যুবরা দেশের জন্য পজিটিভ চিন্তা রাখলে দেশের উন্নয়ন ঘটানো সম্ভব। তাই যুবদের দক্ষতা বৃদ্ধির জন্য যুববান্ধব দপ্তরগুলো বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছে। এসব দপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে স্বাবলম্বী করে তুলতে হবে। তবেই দেশ ও জাতির কাক্সিক্ষত উন্নয়ন ঘটবে।
