হিজলা থানা পুলিশের সাথে সেনাবাহিনীর মতবিনিময়

আগস্ট ১২ ২০২৪, ১১:৪২

আমার বরিশাল ডেস্ক,

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা থানার পুলিশের সাথে সেনাবাহিনীর মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ২ টার সময় হিজলা থানায় মত বিনিময় করেন মেজর জেনারেল আবদুল কাইয়ুম,আর সি ডি এস,এন ডিসি,পিস,জিওসি,লেবুখালী,বিগ্রেডিয়ার জেনারেল আমিরুল আজিম,বরিশাল ডিআইজি,বিপিএম(বার)পিপিএম মোঃ ইলিয়াছ শরীফ,হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গির হোসেন,হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইর সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।

মেজর জেনারেল আবদুল কাইয়ুম উপস্তিত পুলিশ সদস্যদের বক্তব্য শুনেন।তখন পুলিশ সদস্যরা তাদের ১১ দফা দাবির বিষয় তুলে ধরেন।এ সময় মেজর জেনারেল পুলিশ সদস্যদের উদেশ্য বলেন দেশে পুলিশ বাহিনীর প্রয়োজনীয়তা রয়েছে।এলাকায় আইনশৃঙ্গলা রক্ষায় আপনারা কঠোর ভুমিকা পালন করেন।আপনাদের দাবির বিষয়টি আলোচনা করে সমাধা করা হবে।

সংবাদটি শেয়ার করুন....