বরিশাল পানিসম্পদ প্রতিমন্ত্রী’র শোক
নভেম্বর ২১ ২০২২, ২১:৩৫
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোঃহোসেন চৌধুরী (নানা) র সহ-ধর্মীনি মোসাৎ কহিনুর বেগম (৭৫) সোমবার বিকেল ৪:১০ মিনিটের সময় নগরীর কাউনিয়া প্রথম গলি এলাকায় তার নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না লিল্লাহে রাজিউন)।
তার মৃত্যুর খবর শুনে গতকাল সোমবার সন্ধ্যায় তার বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি। প্রতিমন্ত্রী, মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেন।
