পাহাড়া বসিয়ে মন্দির নিরাপত্তায় মাদ্রাসা ছাত্ররা

আগস্ট ০৭ ২০২৪, ১৬:৩১

আমার বরিশাল ডেস্ক,

গৌরনদী প্রতিনিধি ॥ প্রায় দুইশ’ বছরের পুরানো বরিশালের গৌরনদীর ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মন্দিরের সার্বিক নিরাপত্তায় পাহারা বসিয়েছে মাদ্রাসার ছাত্ররা। মঙ্গলবার রাত থেকে সাবেক অতিরিক্ত সচিব ড. নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এ পাহাড়া বসানো হয়।

এবিষয়ে সাবেক অতিরিক্ত সচিব ড. নাসির উদ্দিন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর একটি মহল দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়ি, ঘর ও মন্দিরে হামলা চালাচ্ছে।

তাই পুরানো ঐতিহ্যবাহী এ মন্দিরের সার্বিক নিরাপত্তার জন্য বার্থী মাদ্রাসার ছাত্রদের দিয়ে পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে।

মন্দিরের পুরোহিত জানান, মন্দিরের নিজস্ব সিকিউরিটি গার্ডের পাশাপাশি মাদ্রাসার ১০ জন করে ছাত্র পর্যায়ক্রমে পাহাড়া দিচ্ছেন। যুবদল নেতা আবু ওমর তালুকদার লিটন বলেন, এটা একটি ভালো উদ্যোগ। এ উদ্যোগকে সাধুবাদ জানাই।

সংবাদটি শেয়ার করুন....