আগৈলঝাড়ায় জাটকা পরিবহনের দায়ে অর্থদন্ড

নভেম্বর ২১ ২০২২, ১৭:৩৪

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের জেলার আগৈলঝাড়া উপজেলার বাইপাস সড়কে রবিবার মধ্যরাতে অভিযান চালিয়ে সেভেন স্টার পরিবহন থেকে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়েছে।

 

এসময় মোবাইল কোর্ট চালিয়ে জাটকা পরিবহনের দায়ে গাড়ির সুপারভাইজার ও চালককে ১০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেছেন মোবাইল কোর্টের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন।

সোমবার দুপুরে তথ্যের সতত্য নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জব্দকৃত জাটকা বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....