বরিশালে নয় কেজি গাঁজাসহ বিক্রেতা গ্রেপ্তার

আগস্ট ০২ ২০২৪, ২২:০৮

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক:  বরিশাল জেলা ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার সকালে নয় কেজি গাঁজাসহ এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।

জেলা ডিবির অফিসার ইনচার্জ অসিম কুমার সিকদার রাতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মিজানুর রহমানের নেতৃত্বে উজিরপুরের শিকারপুর বাসস্ট্যান্ডের সংযোগ সড়কে অভিযান পরিচালনা করা হয়।
এসময় কাজী তোফাজ্জল হোসেন ফাহাদ (২৩) নামের এক মাদক বিক্রেতাকে আটক করে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে নয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ফাহাদ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার খাটরা গ্রামের কাজী গিয়াস উদ্দিনের ছেলে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....