কলাপাড়ায় গৃহবধুর আত্মহত্যা, স্বামী ও দেবর আটক
আগস্ট ০২ ২০২৪, ১৬:৫৫
আমার বরিশাল ডেস্ক,
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় সুমী আক্তার (১৯) নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামে তার স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার স্বামী ইব্রাহিম (২৫) ও দেবর সাইদুল (২০) প্যাদাকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে ওই গৃহবধুর বড় ভাই পলাশ হাওলাদার আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে ৩ জনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
