স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করলেন বিসিসি মেয়র
আগস্ট ০১ ২০২৪, ১৯:১৪
নিজস্ব প্রতিবেদক: শোকাবহ আগস্ট উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।
বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলে এ কর্মসূচি শুরু হয়। বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, কোটা আন্দোলন মনে হয় এখন সন্ত্রাসী কর্মকাণ্ডে পরিণত হয়েছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র সব সময়ই চলছে। আগস্ট এলে ষড়যন্ত্র আরও বাড়ে।
আমরা শান্তি চাই, সন্ত্রাস চাই না। মানুষের মধ্যে গুজব, বিভ্রান্তি ছড়াচ্ছে। বরিশালবাসীর প্রতি আমার আবেদন, আপনার বিভ্রান্ত হবেন না।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জিয়াউর রহমান বিপ্লব, এনামুল হক বাহার, কহিনুর বেগম, শহর আওয়ামী লীগ সাবেক সভাপতি রেজাউল হক হারুন, মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, জেলা শ্রমিক লীেেগর সভাপতি শাহজাহান হাওলাদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তারেক বিন ইসলাম প্রমুখ।
