হিজলায় বজ্রপাতে নিহত পরিবারকে আর্থিক চেক বিতরণ
আগস্ট ০১ ২০২৪, ১৬:৫৮
আমার বরিশাল ডেস্ক,
হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলায় বজ্রপাতে নিহত পরিবারের হাতে প্রকপ্ল বাস্তবায়ন অফিসের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জানাযায় গত বছর উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের চরকিল্লা গ্রামের আবুল কালাম রাড়ীর ছেলে মাসুদ (১৪) ও হরিনাথপুর ইউনিয়নের ৯ নং ওর্য়াডের গোলাম আলী মোল্লার ছেলে মোশারফ মোল্লা (৫০) গত ৪ মাস আগে বজ্রপাতে নিহত হয়।
তাই ১ ই আগষ্ট বৃহস্পতি বেলা ১১ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রকপ্ল বাস্তবায়ক অফিসের উদ্যোগে সোনালী ব্যাংকের মাধ্যমে পরিবারের সদস্যর হাতে ২০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। দুই পরিবারের হাতে চেক তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু সিকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গির হোসেন।
