বরিশালে সাড়ে ৭ লাক্ষ টাকার কারেন্ট জাল জব্দ,জরিমানা

জুলাই ৩১ ২০২৪, ০২:৫৩

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক: বরিশালের হিজলায় উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌ পুলিশের যৌথ অভিযানে হরিনাথপুর পূর্বকান্দি এলাকার সরদার বাড়িতে মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি বাড়িতে থেকে ২৮৭ বান্ডেল ইলিশ মাছ ধরার নতুন ১ লাখ ৪৩ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

জব্দকৃত জালের মূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা। এসময় কারেন্ট জাল মজুদ রাখার অপরাধে সুরাইয়া হাওলাদার নামে এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

অভিযানে সহযোগিতা করেন হিজলা নৌ পুলিশের সাব ইন্সপেক্টর জহিরুল হক ও উপ সাব ইন্সপেক্টর শাহিনুর রহমান।

মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

সংবাদটি শেয়ার করুন....