কোটা সংস্কার আন্দোলন: বরিশালে গ্রেপ্তার ৯৫

জুলাই ২৮ ২০২৪, ১৬:৩৫

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কোটা সংস্কার আন্দোলন ও ছোট-বড় সংহিংসতায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের চার থানায় মোট পাঁচটি মামলা করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৯৫ জন। সংশ্লিষ্ট সূত্র জানায়, কোটা বিরোধী আন্দোলনের নামে বিভিন্নস্থানে একাধিক সংহিংসতা ও জ্বালাও পোড়াও ঘটনায় সর্বমোট মেট্রোপলিটন পুলিশের চার থানায় মোট পাঁচটি মামলা করা হয়েছে। এ মামলাগুলোর আসামিদের মেট্রোপলিটন পুলিশ সিসি টিভি ফুটেজ দেখে গ্রেফতার করছেন।

এদের মধ্যে এখনো বেশ কিছু আসামি ও সংহিংসতাকারীদের পুলিশ খুজঁছে। এ প্রসঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জেহিদুল কবির (বিপিএম-পিপিএম) বলেন, কোটা বিরোধী আন্দোলনের নামে বিভিন্নস্থানে একাধিক সংহিংসতা ও জ্বালাও পোড়াও ঘটনায় জড়িতদের প্রত্যেক আসামিকে প্রত্যক্ষদর্শী ও সিসি টিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে। তিনি বলেন, ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে অনুপ্রবেশকারী যেকোনো ব্যক্তি হোক না কেন তাদের এ ব্যাপারে কোনো প্রকার ছাড় দেয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন....