বাকেরগঞ্জের চরাদি ইউনিয়নের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন আবুল বাশার

জুলাই ০৪ ২০২৪, ২০:০৭

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ২নং চরাদি ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার হাওলাদার। বৃহস্পতিবার (৪ জুলাই) উপজেলা নির্বাচন কর্মকর্তার মোঃ রফিকুল ইসলামের নিকট তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন।

এসময়ে তার সাথে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদের সদস্য ইমাম হোসেন মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল হক ডাকুয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দিন হাওলাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাচন অফিস জানায়, ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই ৫ জুলাই, আপিল ৬-৮ জুলাই, নিষ্পত্তি ৯ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই ও ১১ জুলাই প্রতীক বরাদ্দ।

আগামী ২৭ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য চরাদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম স্বেচ্ছায় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলে চেয়াম্যান পদটি শুন্য ঘোষণা করে তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করুন....