বরিশালে ৫ লাক্ষ টাকার অবৈধ জাল জব্দ
জুলাই ০৪ ২০২৪, ১৫:৫৯
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক: বরিশালের হিজলার মেঘনা নদীতে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তর এর যৌথ অভিযানে একটি পাই জাল ও ৫টি বেহুন্দী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এসময় দুই জেলেকে আটক করা হয়।
আটকৃত জালের মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। বৃহস্পতিবার দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
