এলপি গ্যাসের দাম বাড়ল

জুলাই ০২ ২০২৪, ১৮:৫১

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে। জুন মাসের তুলনায় জুলাই মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। জুনে দাম ছিল ১ হাজার ৩৬৩ টাকা। আজ মঙ্গলবার দুপুরে নতুন এ দাম ঘোষণা দিয়েছে সংস্থাটি। যা সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন জানান, ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে টানা ৮ মাস বাড়ার পর গত এপ্রিল মাসে দাম কমেছিল এলপি গ্যাসের। সেই ধারাবাহিকতায় মে ও জুন মাসেও কমেছিল এলপিজির দাম।

সংবাদটি শেয়ার করুন....