দুর্গাসাগর দীঘিতে দেশীয় প্রজাতির পোনামাছ অবমুক্ত
জুন ২৭ ২০২৪, ১৯:৩১
নিজস্ব প্রতিবেদক: বরিশালের দুর্গাসাগর দীঘিতে জেলা প্রশাসনের উদ্যোগে দেশীয় প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে । আজ ২৭ জুন বৃহস্পতিবার সকালে জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা অবস্থিত দুর্গাসাগর দীঘিতে জেলা মৎস্য দপ্তরের আয়োজনে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় পোনামাছ অবমুক্ত করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মোঃ রফিকুল ইসলাম, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ খালেদুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল আলম, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা ৫২৯ কেজি দেশীয় প্রজাতির পোনামাছ ও ৪০ কেজি শিং মাছ অবমুক্ত করেন।
