বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি

জুন ২৭ ২০২৪, ১৮:৫৫

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক: অর্থ মন্ত্রণালয়ের জারি পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে শিক্ষকরা।

ববির একাডেমিক ভবনের নিচ তলায় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তৃতীয় দিনের মত এ কর্মবিরতি পালিত হয়। এসময় শিক্ষকরা সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তিকরণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবি জানান।

এসময় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন চৌধুরীসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে।

৩০ জুন পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এছাড়া ১ জুলাই পূর্ণ দিবস কর্মবিরতির কথা জানানো হয়েছে। কর্মবিরতি চলাকালে পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন....