হিজলায় নবাগত চেয়ারম্যানদের নিয়ে মাসিক আইনশৃঙ্গলা ও উন্নয়ন সমন্বয় সভা

জুন ২৪ ২০২৪, ১৮:১৫

আমার বরিশাল ডেস্ক,

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত চেয়ারম্যানদের নিয়ে মাসিক আইনশৃঙ্গলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টার সময় উপজেলা হলরুমে এ সভা হয়।সভায় নবাগত চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু সিকদার সভাপতিত্ব করেন।

এ সময় উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গির হোসেন,উপজেলা সহকারী ভুমি কমিশনার ইয়াসিন সাদেক,ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম মাহিম,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইসলাম তুহিন,গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান উপাধাক্ষ্য সাজাহান তালুকদার,বরজালিয়া ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার,হিজলা গৌরবদী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন,হরিনাথপুর ইউপি চেয়ারম্যান তৈফিকুর রহমান,মেমানিয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার নাসির উদ্দিন,ধুলখোলা ইউপি চেয়ারম্যান সহ উপজেলা সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আইনশৃঙ্গলা সভায় উপজেলা চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু সিকদার বলেন,আমরা জনগণের প্রতিনিধি হয়েছি।তাদের চাহিদা পূরনে অঙ্গিকার বদ্ধ।আমরা জনগনের প্রতিনিধি,আপনারা প্রশাসনের কর্মকর্তা।আমাদের মাঝে কোনো বৈরিতা নয় একে অপরের সাথে সমন্বয় হয়ে কাজ করবো।জনগনের ও দেশের উন্নয়নের হিজলা উপজেলাকে আধুনিক মডেল উপজেলা করতে চাই।

সংবাদটি শেয়ার করুন....