আমি জনগনের লোক, সিটি করপোরেশন জনগণের সম্পদ – মেয়র সাদিক

নভেম্বর ২০ ২০২২, ২০:৫৮

আমার বরিশাল ডেস্ক,

রোববার (২০ নভেম্বর) নগরীর জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই শহরের প্রতিটি স্কুল, প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি নাগরিকের প্রতি আমার দায়িত্ব রয়েছে। একটি মসজিদের সভাপতি হবো তখন, যখন আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবো। একটি স্কুলের সভাপতি হবো তখন, যখন ব্যক্তিগতভাবে আমি স্কুলটির উপকার করতে পারবো।

মেয়র শিক্ষার্থীদের প্রতি পিতা-মাতা, শিক্ষক ও বড়দের প্রতি শ্রদ্ধা রাখার আববান জানান। তিনি বলেন, কোন শিক্ষক আমাকে স্যার বললে আমি কষ্ট পাই। বরংছ আমি শিক্ষকদের স্যার বলতে পছন্দ করি। আমি জনগনের লোক। আর সিটি করপোরেশন জনগণের সম্পদ। জনগণের জীবনমান উন্নয়নের জন্য সিটি করপোরেশন প্রতিষ্ঠা করা হয়েছে।

অনুষ্ঠানে সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা, প্যানেল মেয়র, বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....