বরিশালে অবৈধ মশারী জালসহ ট্রলার জব্দ, জরিমানা

জুন ২০ ২০২৪, ১৭:৪১

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মুলাদী উপজেলার নুন্দীর বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা থানা পুলিশের যৌথ অভিযানে ১টি বিশাল মশারী জালসহ ট্রলার জব্দ করা হয়েছে।

পরে মশারী জালটি পুড়িয়ে বিনষ্ট করা হয়। এবং জব্দকৃত ট্রলার পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে। আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

তিনি জানান, জেলে আলাউদ্দিন সরদার এর পুত্র রাহাত সরদার অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নিজাম উদ্দিন।

মুলাদী থানা পুলিশ এর যৌথ অভিযান করেন।

সংবাদটি শেয়ার করুন....