হিজলায় মার্সেল এর দেশব্যাপী বৃক্ষরোপনসহ নানা কর্মসূচী পালন

জুন ০৮ ২০২৪, ১৭:০৭

আমার বরিশাল ডেস্ক,

হিজলা প্রতিনিধিঃ দেশব্যাপী মার্সেল কোম্পানীর বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে বরিশালের হিজলায় শিক্ষা প্রতিষ্টানে গড়ি সবুজ পূথিবী,সতেজতায় বাচি এই প্রতিপাদ্য নিয়ে বৃক্ষরোপন সহ নানা কর্মসূচী পালন করে। শনিবার সকাল ১০ টায় হিজলা জেনারেল ইলেকট্রিক এর রফিক সরদারের আয়োজনে ইকরা হিফজুল কুরআন মাদরাসার মাঠে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন ও ছাত্রছাত্রীদের মাঝে বিনা মূল্যে চারা বিতরণ করা হয়।

পরে বেলা সাড়ে ১০ টার সময় উপজেলার খুন্না বাজার মার্সেল কোম্পানীর শোরুমে বিনা মূল্যে রক্ত পরীক্ষা ও রক্তদান কর্মসূচী পালন করেন। বেলা ১১ টার সময় ঈদ উৎসবে মার্সেল কোম্পনীর পন্য কিনলে ১০ লক্ষ টাকার ক্যাশব্যাক,এই শ্লোগান নিয়ে ব্যান্ডর্পাটি সহ একটি র‌্যালী বের হয়।র‌্যালীটি হাসপাতাল সড়ক হয়ে থানা সংলগ্ন প্রদক্ষিন করে।

সংবাদটি শেয়ার করুন....