বরিশালে গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা
জুন ০৭ ২০২৪, ১৪:২৪
আরিফ হোসেন॥ কোরবানি ঈদ সামনে রেখে শেষে মুহুর্তে বরিশালে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তবে, গো খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবার কোরবানির পশুর দাম কিছুটা চড়া থাকবে বলে জানান খামারিরা। ঈদুল আজহার বাকি আর মাত্র ১১ দিন। বাসা বাড়ি ও খামারে লালনপালন করা কোরবানির পশুর বাড়তি যত্ন নিচ্ছেন খামারিরা।

বরিশালে খামারিরা গরু মোটাতাজাকরণের জন্য খাওয়াচ্ছেন ঘাস, ভুট্টা, খৈল, ভুসিসহ পুষ্টিকর সব খাবার। এছাড়া এমইপি ফার্মে দেশি, দেশাল, আরসিসি, আশা, শাহীওয়াল জাতের ২’শ ২০টি গরু প্রস্তুত করা হয়েছে কোরবানি ঈদে বিক্রির উদ্দেশ্যে। এক একটি গরুর ওজন আড়াইশো থেকে ৭শ’ কেজি পর্যন্ত। ঈদুল আজহায় দেশি গরুর চাহিদা সবচেয়ে বেশি থাকে।

ইতি মধ্যে বেশিভাগ খামারের অধিকাংশ গরু বিক্রি হয়েছে বলে জানা গেছে। সপ্তাহ খানেক পর এসব গরু বিক্রির উদ্দেশ্যে হাটে তোলা হবে। তবে গবাদি পশুর খাদ্যের দাম যেভাবে বেড়েছে সে তুলনায় কোরবানির পশুর দাম এবছরও চড়া থাকবে বলে জানান খামারিরা। খামারের শ্রমিকরা জানিয়েছেন, দেশীয় পদ্ধতির খাবার খায়িয়ে গবাদিপশু মোটাতাজা করছেন তারা।

বরিশাল এমইপিএগ্রোর ম্যানেজার রাফিউর রহমান ওমি জানান, কোরবানির জন্য তাদের খামারে প্রস্তুত রয়েছ ২২০ টি গরু। মোটাতাজা করতে দেশীয় পদ্ধতির খাবার খাওয়ানো হচ্ছে। ইতি মধ্যে তাদের খামারের অর্ধেক গরুই বিক্রি হয়েছে।
বরিশাল জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে কর্মকর্তা নুরুল আলম জানিয়েছেন, বরিশাল জেলায় চাহিদার চেয়েও এবছর কোরবানির পশু অতিরিক্ত আছে। খামারিদের মোটাতাজাকরণের জন্য দেয়া হয়েছে নানা পরামর্শ। যাতে কোন অসাধুব্যাক্তি গরু ইস্টু বিষ্টু করনে রাসনিক ব্যবহার করতে না পারে সেদিকে আমাদের লক্ষ রয়েছে। পাশাপাশি কোরবানির পশুর হাটে ৩৪ টি ভেটেরিনারি টিম প্রস্তুত রেখেছি। তারা গবাদি পশুর স্বস্থ্য পরীক্ষা করবেন। তিনি আরো বলেন, দেশীয় পদ্ধতির বাইরে এবার জেলায় কেউ গবাদিপশু মোটাতাজা করছে না। প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠ পর্যায়ে দেখভাল করছে।
বরিশাল জেলা প্রাণিসম্পদ অধিদফতরের দেয়া তথ্য অনুযায়ী, জেলায় চলতি বছর কোরবানির জন্য পশুর চাহিদা ছিলো ১ লাখ ১২ হাজার ৯৪৭টি পশু। কিন্তু প্রস্তুত রয়েছে ১ লক্ষ ১৪ হাজার ৫শ’ ৫৭ টি। এরমধ্যে গরু ষাড়, বলদ, গাভী মিলে রয়েছে ৯১ হাজার ১৮৭টি, মহিষ রয়েছে ৬৬১ টি ও ছাগল রয়েছে ২২ হাজার ৫শ’ ৯০ টি, ভেড়া ৭৪ টি, অন্যান্য ৪৫।
