বিএনপি কার্যালয়ের সামনে মিলল বোমা সাদৃশ্য বস্তু
নভেম্বর ২০ ২০২২, ১১:১১
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নাটোরের লালপুরে বিএনপির কার্যালয়ের সামনে থেকে পাঁচটি ককটেল ও দুটি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার গোপালপুর বাজারে পৌর ও উপজেলা বিএনপির কার্যালয় থেকে এসব উদ্ধার করা হয়।
পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম দাবি করেছেন, আওয়ামী লীগ কর্মী সমর্থকরা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। তারপর তারা ককটেল ও পেট্রলবোমা বোমা রেখে চলে যায়।
এ প্রসঙ্গে জানতে চাইলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, পেট্রলবোমা ও বোমা সাদৃশ্য বস্তু জাতীয় ককটেলগুলো কে বা কারা বিএনপি কার্যালয়ের সামনে রেখে গেছে এমন খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আ/ মাহাদী
