ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছেন মানবিক প্রধানমন্ত্রী: এমপি মেনন

মে ৩১ ২০২৪, ১৯:৩০

আমার বরিশাল ডেস্ক,
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় প্রবল  ঘুর্নিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে বরিশাল ২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন  মানবিক সহায়তার এ খাবার বিতরণ করেন।
এসময় তিনি বলেন, ঘুর্নিঝড় রেমালে বানারীপাড়া উপজলায় ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ খবর নেয়া হয়েছে,। মানবিক প্রধানমন্ত্রী দক্ষিণ বঙ্গের ক্ষয়ক্ষতির বিষয়ে অবগত রয়েছেন।  তিনি ক্ষতিগ্রস্থ অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
৩১ মে শুক্রবার সকাল ১০ টায় বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও ডাক্তার অন্তরা হালদারের সভাপতিত্বে  বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা ওয়াকার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম, চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু,প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সৈয়দকাঠী ইউপি চেয়ারম্যান আনোয়ার মৃধা, সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহসান মাস্টার, বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত, পৌরসভার প্যানেল মেয়র অধ্যাপক এমাম হোসেন,এমপির এপিএস মোঃ রনি খান প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন....