পুরোহিত ও সেবাইতদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরী হয়ে দেশ এগিয়ে যাবে- ধর্ম মন্ত্রী
মে ১৮ ২০২৪, ১৭:৫৭
নিজস্ব প্রতিবেদক ॥ বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রিতী বজায় এবং জাতীয়তা-ভ্রাতৃত্ববোধ দৃঢ় ও অটুট হবে। একই সাথে সম্মেলনের মধ্য দিয়ে পুরোহিত ও সেবাইতদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরী হয়ে দেশ এগিয়ে যাবে।
যথাযত্র ধর্মীয় শিক্ষার পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেমের বিকাশ ঘটবে। বরিশালে বললেন ধর্ম মন্ত্রী ফরিদুল হক খান এমপি।
আজ দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সেবাইত ও পুরোহিত সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সকল ধর্মের মানুষদের নিয়ে অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন তার সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাই বাস্তবায়ন করছে আমরাও সেদিকে যাচ্ছি।
পুরোহিত ও সেবাইতদের দক্ষতাবৃদ্ধিকরন প্রকল্প হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিচালক খন্দকার আনোয়ার হোসেন।
বক্তৃতা করেন প্রকল্প পরিচালক প্রফেসর শিক্ষা চক্রবর্তী ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের সচিব ড. কৃষ্ণেন্দু কুমার পালসহ অন্যান্যরা। সম্মেলনে বরিশাল বিভাগের ছয় জেলা এবং ফরিদপুর জেলার শতাধিক পুরোহিত ও সেবাইত অংশগ্রহন করেন।
