সিস্টেমের পরিবর্তন ঘটিয়ে মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে চান তরুণ চেয়ারম্যান রাজিব

মে ১০ ২০২৪, ২০:০৯

আমার বরিশাল ডেস্ক,
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

নিজস্ব প্রতিবেদক ॥ সিস্টেমের পরিবর্তন ঘটিয়ে মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে চান বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান রাজিব আহম্মদ তালুকদার। তিনি এ উপজেলায় প্রথম ৩৮ বছর বয়সের তরুণ, যিনি প্রভাবশালী ও বয়োজ্যেষ্ঠ প্রার্থীদের হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১০ মে) বেলা ১২ টায় বরিশাল নগরের ক্লাব রোডের একটি বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ব্যবসায়ী রাজিব আহম্মদ তালুকদার বলেন, সকল শ্রেণি পেশার মানুষ আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। এজন্য তাদের ও আমার নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ। সেইসাথে প্রশাসনকেও ধন্যবাদ জানাই তারা একটি সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন।

সব শ্রেণিপেশার মানুষ সর্বোচ্চ সেবা পাবে জানিয়ে তিনি বলেন, আমি এ উপজেলার মানুষের জন্য চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে চাই। সেইসাথে রাস্তাঘাটের উন্নয়নও করতে চাই, কারণ এসব কিছুর মাধ্যমেই মানুষের জীবন-যাপনের উন্নয়ন ঘটবে। আর আমি চাই উন্নয়ন প্রকল্পের অনুদানের শতভাগ টাকা’র উত্তম ব্যবহার নিশ্চিত করতে ।

তরুণদের জন্য কর্মসংস্থান তৈরিতে বিশেষ উদ্যোগ নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সুবিধাকে কাজে লাগিয়ে এ উপজেলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবো। সরকারের কোন প্রকল্পের টাকা হরিলুট হতে দেবেন না জানিয়ে তিনি বলেন, পদ্মাসেতুর সুফল কাজে লাগিয়ে আমরা প্রধানমন্ত্রীর লক্ষ্য পূরণে কাজ করে যাবো। তিনি বলেন, কোন জনপ্রতিনিধির পক্ষেই প্রতিটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে সমস্যা জানতে পারার কথা না।

এজন্য আমি চাই একটি টিম তৈরি করতে, যারা উপজেলার প্রতিটি অংশের মানুষের খোঁজ নিবেন এবং তাদের কাছেও মানুষ সুবিধা-অসুবিধার কথাও জানাতে পারবে। আর তারাই আবার আমার সাথে সমন্বয় করবেন। যাতে গুরুত্ব অনুসারে সবকিছুর সুন্দর সমাধান করা সম্ভব হয়। এসময় তিনি বাকেরগঞ্জের উন্নয়নে স্থানীয় সংসদ সদস্যসহ ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বারসহ সকল জনগণের সহযোগিতা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তবে নির্বাচন শেষে নেতাকর্মীদের ওপর হামলা, তাদের বাড়িতে হামলার ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সেইসাথে বিনা কারণে নির্বাচন শেষে নেতাকর্মীদের গ্রেপ্তার বন্ধেরও দাবি জানান। উল্লেখ্য, ভোটের মাঠের হিসেব বলছে তরুণ নেতৃত্ব হওয়ায় রাজিব তালুকদার আগে থেকেই বাকেরগঞ্জের নতুন প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। আর তার নির্বাচনে বিজয়ী হওয়ার পেছনে তরুণ প্রজন্মের ভোট বড় একটি অবদান রেখেছে।

সংবাদটি শেয়ার করুন....