বরিশালে পুলিশের পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা ও ওয়ারেন্টের ১৫ আসামী গ্রেপ্তার
মে ১০ ২০২৪, ১৮:৩৫
রিপন রানা,বরিশাল:: বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে দশ কেজি গাঁজা, বিভিন্ন ওয়ারেন্ট ভুক্ত ও সাজাপ্রাপ্ত পনেরোজন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার (৯মে) দিবাগত রাতে সিএন্ডবি পোল এলাকা থেকে দশ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. আরিচুল হক তিনি বলেন, কোতয়ালী থানার সহকারী পুলিশ কমিশন (এসি) নাফিছুর রহমানের দিকনির্দেশনায় ইন্সপেক্টর (অপারেশন) বিপ্লব মিস্ত্রীর নেতৃত্বে,কোতয়ালী থানার,এস আই,রেজাউল করিম,এস আই খোকন চন্দ্র, এ এস আই জাকির হোসেন,এ এস আই সাইফুল,এ এস আই হালিম, এ এস আই মিজান ও নারী পুলিশ সদস্য লাভলী আক্তারসহ একটি টিম সিএন্ডবি রোড কাজী পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
এসময় সন্দেহ জনক তিন’জন মহিলা ও একজন পুরুষকে তল্লাশী করলে তাদের গায়ে টেপ দিয়ে পেচানো দশ কেজি গাঁজা উদ্ধার ও গ্রেপ্তার করা হয়। আটককৃত মাদক কারবারিরা হলেন, মোশরফা বেগম (৩৫) শিমু বেগম (৩৫) শিশু সামিয়া আক্তার (১৩) আবুল হোসেন (২৩) এদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা চলমান রয়েছে।
এছাড়াও তিনি আরও বলেন, কোতয়ালী থানায় আট্টি জি আর ওয়ারেন্ট, দু’টি সি আর সাজাপ্রাপ্ত ও একটি সি আর ওয়ারেন্ট ভুক্ত তামিল এগারো’জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
