মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি আটক

মে ০৫ ২০২৪, ১২:৫৩

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মালয়েশিয়ার পাহাংয়ে ১০ বাংলাদেশিসহ ৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিবাসন বিভাগ ফেসবুকের মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, এদিন সকাল ১০টা থেকে শুরু হওয়া অভিযান চলে শনিবার ভোর ৪টা পর্যন্ত।

আটকদের মধ্যে বাংলাদেশের ১০ জন, ইন্দোনেশিয়ার ১০, থাইল্যান্ড ৭, মিয়ানমার ২ এবং কম্বোডিয়ার একজন নাগরিক রয়েছেন। যাদের বয়স ২২ থেকে ৫১ বছরের মধ্যে। অভিবাসন বিভাগ বলছে, ১৮ জন অফিসারের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের দায়ে ৩০ জনকে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন....