কলাপাড়ায় ক্ষুদার্থ একটি মেছো বাঘ উদ্ধার
নভেম্বর ১৮ ২০২২, ১৮:৩৮
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে বেড়িয়ে এসেছে ক্ষুদার্থ একটি মেছো বাঘ। এটি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মো.ওহাব গাজীর মাছের ঘেরে পাতা জালে আটকা পরে।
স্থানীয়রা বাঘটিকে পিটিয়ে মারতে চেয়েছিলো। শুক্রবার সকাল দশটার দিকে এনিমেল লাভারস অফ কলাপাড়া শাখার সদস্যরা খবর পেয়ে ওই গ্রাম থেকে বাঘটি উদ্ধার করেন।
তাদের ধারনা ক্ষুদার্থ এ মাঝ বয়সী মেছো বাঘটি খাবারের সন্ধানে ঘেরের পাড়ে এসেছিলো। এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার মো.রাকায়েত আহসান জানান, মেছো বাঘটিকে স্থানীয়রা পিটিয়ে মারার আগেই তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে।
দেখে মনে হচ্ছে এটি অনেকটা ক্ষুদার্থ। প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হবে। এর আগেও তারা বেশকিছু বন্য প্রানী সাধারন মানুষের কাছ থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বলে তিনি জানিয়েছেন ।
কলাপাড়া উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো.মনিরুল হক মনি জানান, মেছো বাঘটি উদ্ধারের সময় বন বিভাগের কর্মীরা এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যদের সহযোগিতা করেছে। রাতেই বনে অবমুক্ত করা হবে।
আ/ মাহাদী
