বরিশালে ঈদের জামাত অনুষ্ঠিত

এপ্রিল ১১ ২০২৪, ১০:০২

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ‍॥ বরিশালে ঈদের প্রধান জামাত নগরীর বান্দ রোডের হেমায়েত উদ্দীন ঈদগাহে আজ সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হয়। যেখানে রাজনৈতিক ও প্রশাসনের সর্বোচ্চ কর্তাব্যক্তিদের পাশাপাশি সব ধরণের জনতা নামাজ আদায় করেন।

এখানে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি শুভেচ্ছা বিনিময় বক্তব্যে দেন। এছাড়াও সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ও বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো: শওকত আলী, জেলা প্রশাসক শহিদুল ইসলামও শুভেচ্ছা বক্তব্য রাখেন। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন তারা।

অন্যদিকে সকাল সাড়ে ৯টায় চরমোনাই’র দরবার শরীফে সহ নগরীর চারটি মসজিদে দুটি করে ঈদ জামাত হয়েছে। উজিরপুরের গুঠিয়ার বাইতুল আমান জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। এছাড়া নগরীর পাঁচ শতাধিক মসজিদে সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও জেলায় ৮ হাজার ৭৩৪টি মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন....