বরিশালে ১০০ টি অসহায় দৃষ্টি প্রতিবন্ধী মাঝে চাল বিতরণ
এপ্রিল ১০ ২০২৪, ১৮:১৪
নিজস্ব প্রতিবেদক :আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলাশাখার উদ্দোগে জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত ১০০ টি অসহায়, হতদরিদ্র, সুবিধা-বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে জি আর চাল বিতরন করা হয়।
আজ বুধবার দুপুরে সংস্থার নিজস্ব কার্যালয়, মহানগর কলেজ রোড,২৮ নং কাশিপুর,বিসিসি বরিশাল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন , জনাব. শহিদুল ইসলাম ,জেলা প্রশাসক,বরিশাল।
বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন জনাব. সাজ্জাদ পারভেজ,
প্রবেশন অফিসার,সমাজসেবা অধিদপ্তর বরিশাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব, মোঃ আইউব আলী হাওলাদার,মহাসচিব,জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা,কেন্দ্রীয় কমিটি ঢাকা, ও সভাপতি বরিশাল জেলা শাখা। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, এস এম ইউনুসুর রহমান। যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় কমিটি জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা. এছাড়াও আরো বক্তব্য রাখেন মহাসচিব আউয়ালি হাওলাদার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটি তিনি তার শুভেচ্ছা বক্তব্যে সরকারের নিকট কয়েকটি দাবি উত্থাপন করেন ,
দাবি সমূহঃ
১. সংস্থার প্রধান কার্যালয় ৬,অরফানেজ রোড,বকশিবাজার,ঢাকা-১২১১ এর বাড়িটি বিনামূল্যে স্থায়ী ভাবে বরাদ্ধ প্রদান করা।
২.প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি (৮৫০ আটশত পঞ্চাশ টাকার স্থালে ১৫০০ একহাজার পাঁচশত টাকা) করা।
৩.যোগ্যতার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
৪.অসহায়,হতদরিদ্র,সুবিধা বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীদের ভীক্ষাবৃত্তির হাত থেকে মুক্ত করে তাদের ছেলে-মেয়ে,ভাই-বোন যে কাউকে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা।
আর প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব মোঃ শহিদুল ইসলাম.তার বক্তব্যে বলেন(সরকার সর্বক্ষণিক প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে রয়েছেন) এর পাশাপাশি তিনি সংস্থার নির্মাণাধীন কাজের জন্য কিছু ঢেউটিন দেওয়ার প্রতিশ্রুতি দেন. পরে তিনি নিজে উপস্থিত থেকে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে জি আর চাল বিতরণ করেন।
