বরিশালের ১০০ অসহায় দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে চাল বিতরণ

এপ্রিল ০২ ২০২৪, ২০:০৬

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলাশাখার উদ্যোগে জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত ১০০ টি অসহায়, হতদরিদ্র, সুবিধা-বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে জি আর চাল বিতরন করা হয়।

সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাল করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, “জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা “বরিশাল জেলাশাখার সার্বিক সহযোগিতায় সব সময় পাশে থাকবেন এবং সংস্থার নতুন ভবনের জন্য একটি টিউবওয়ের বরাদ্দ দেওয়ার কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ আইউব আলী হাওলাদার, মহাসচিব, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, কেন্দ্রীয় কমিটি ঢাকা। তিনি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, প্রতিবন্ধী বান্ধব সরকার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নিকট কয়েকটি দাবি পেশ করেন।
দাবি সমূহঃ
১. সংস্থার প্রধান কার্যালয় ৬, অরফানেজ রোড, বকশিবাজার, ঢাকা-১২১১ এর বাড়িটি বিনামূল্যে স্থায়ী ভাবে বরাদ্ধ প্রদান করা ২.প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি (৮৫০ আটশত পঞ্চাশ টাকার স্থালে ১৫০০ একহাজার পাঁচশত টাকা) করা
। ৩. যোগ্যতার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।৪.অসহায়,হতদরিদ্র,সুবিধা বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীদের ভীক্ষাবৃত্তির হাত থেকে মুক্ত করে তাদের ছেলে-মেয়ে,ভাই-বোন যে কাউকে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা।
সঞ্চালনায় ছিলেন মোঃ মনিরুল ইসলাম (সাধারন সম্পাদক) জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলাশাখা এবং আরো উপস্থিত ছিলেন সংস্থার অন্যান্ন নেতৃবৃন্দু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....