বরিশালে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

মার্চ ২৪ ২০২৪, ১৮:৫১

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট বাজারের ব্যস্ত সড়কে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। শনিবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এরপর মা ও নবজাতক বরিশাল শেরই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা দু’জনেই সুস্থ আছেন, জানিয়েছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা পুলিশের ওসি আবদুর রহমান মুকুল। বন্দর থানার নারী-শিশু কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রোজিনা আক্তার বরিশালটাইমসকে বলেন, সন্তানটির মা যেহেতু মানসিক ভারসাম্যহীন তাই বিষয়টি আদালতকে জানাব। আদালত যে ব্যবস্থা নেবেন সে অনুযায়ী পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসআই রোজিনা আরও বলেন, এক মানসিক ভারসাম্যহীন নারী ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। এ খবরে তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আবদুর রহমান মুকুল বলেন, মা-মেয়ে বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালে সুস্থ আছেন। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন....