বরিশালে পাঁচ দোকানীকে জড়িমানা

মার্চ ২২ ২০২৪, ২০:২০

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক  ‍॥ বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের নির্দেশনায় বাজার মনিটরিং এর অংশ হিসেবে  শুক্রবার বিকেলে নগরীর কয়েকটি বাজারে ইফতারির দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার, মোঃ রবিউল হাসান ভূঁইয়া ও মোহাম্মদ লুৎফর রহমান।

এসময় তারা নগরীর সদর রোড, বগুড়া রোড, পুলিশ লাইন এবং চৌমাথা বাজারে এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে কৃষিপণ্য বিপণন আইন ও ভোক্তা অধিকার আইনে এসময় নির্ধারিত মূল্যে পণ্যসামগ্রী বিক্রয়ের বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়।

এছাড়াও, মূল্য তালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের অধিক মূলে বিভিন্ন পণ্য বিক্রয়ের অপরাধে ৫টি মামলায় ৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব-৮ এর ৩ টি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন....