ববিতে সাতক্ষীরা জেলা ছাত্র কল্যান সমিতির ইফতার মাহফিল

মার্চ ২১ ২০২৪, ১৯:৩২

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) তে অধ্যায়নরত সাতক্ষীরা জেলা শিক্ষার্থীদের সংগঠন “সাতক্ষীরা জেলা ছাত্র কল্যান সমিতির” আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১মার্চ রোজ বৃহস্পতিবার ববি হল রুমে আয়োজিত ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ববি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা দ্রুত বিচার আদালতের বিচারক মো: শেখ মো: ফারুক হোসন, বরিশাল বিআরটিএ বিভাগীয় পরিচালক মো: জিয়াউর রহমান, ববি শিক্ষল সমিতির সভাপতি ড.মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, ববি প্রক্টর ড.মোহাম্মদ আব্দুল কাইউমসহ অন্যান্যরা।

সভার শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলের শুভেচ্ছা জানায় সাতক্ষীরা জেলার প্রায় ২শত ৫০ জন শিক্ষার্থীদের নিয়ে গঠিত কমিটির সদস্যরা৷ এরপর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যদের সাথে পরিচয় পর্ব শেষে শুরু হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ববি উপাচার্য বলেন, পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। এ মাসে আমাদের ট্রেনিং নিয়ে বাকী ১১ মাস ভালো ভাবে চলতে হবে। দেশপ্রেম থাকতে হবে এবং মানুষের কল্যানে সবাইকে আত্মনিয়োগ করতে হবে।

ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বলেন,,আমরা ধন্যবাদ জানাই সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের এমন একটা আয়োজন করার জন্য। সাতক্ষীরা জেলার একজন মানুষ হিসেবে উপস্থিত থাকতে পেরে আমরাও আনন্দিত। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য তারা বলেন, সবাইকে সঠিকভাবে পড়াশোনা করতে হবে। ববি একটি ভালো মানের বিশ্ববিদ্যালয় সুতরাং ভালো ফলাফল করে দেশে ও দেশের মানুষের জন্য কাজ করতে হবে।এখানে আমরা সবাই সাতক্ষীরার মানুষ হলেও সবাইকে নিয়েই আমাদের বাংলাদেশ।

সমিতির সভাপতি এসএম আছাদুল্লাহ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ ইউসুফ বিশ্বাস , মেহেদি হাসান প্রণয় পাল , রাহি ইসলাম সুমন , রাহিমা আফরোজ জেরিন, সাধারণ সম্পাদক মোঃ ইকরামুজ্জামান , যুগ্ম- সাধারণ সম্পাদক, মোঃ হাদিউজ্জামান,মেহেদী হাসান স্বাধীন , মৃন্ময় মন্ডল ১নং সাংগঠনিক সম্পাদক আরিফ ইস্তিয়াক পাভেল, কোষাধ্যক্ষ সুরাইয়া ইসলাম ছোয়া,প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ ইমন, দপ্তর সম্পাদক নাঈমুর রহমান সজীব, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মুনতাসির রাহি ক্রীড়া সম্পাদক নাদিম মাহমুদ, সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুর রহমান , আইন বিষয়ক সম্পাদক সালমান শিহাব, আইন
সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অমরেশ চন্দ্র মন্ডল এবং ছাত্রী বিষয়ক সম্পাদক নুসরাত জাহানসহ অন্যান্যরা।

সংবাদটি শেয়ার করুন....