রাজধানীতে বহুতল ভবনে আগুন
মার্চ ১৪ ২০২৪, ১৯:২৪
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে আগুন লাগে। তিনি বলেন, হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি ৬তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে জানা যায়নি।
