পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
মার্চ ০৯ ২০২৪, ১৮:৫২
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়কে প্রধান করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়। শনিবার পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘আগামী ৭ কর্ম দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে পিরোজপুর পাড়েরহাট সড়কের ঝাউতলা এলাকায় অটোরিকশা-মোটরসাইকেল ও বাসের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন ও পিরোজপুর সদর হাসপাতালে নেয়ার পথে আরো তিনজনসহ মোট সাতজন নিহত হন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন।
