বরিশালে বীমা দিবস পালিত
মার্চ ০১ ২০২৪, ১৩:৫৮
নিজস্ব প্রতিবেদক : “করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই শ্লোগানে জাতীয় বীমা দিবস উপলক্ষে বরিশালে র্যালী ও আলোচনা সভা ও চেক বিতরন করা হয়।
শুক্রবার বেলা ১১টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে র্যালী বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিবসটি উদযাপন করা হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মনদীপ ঘরাই এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর মেয়াদ উত্তোরন দাবীর ৩ লক্ষাধিক টাকার চেক বিতরন করা হয়। এসময় বিশেষ অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স এর প্রকল্প পরিচালক মো: মাসুদ রানা মাসুদ, জীবন বীমা কর্পোরেশন এর ডেপুটি জেনারেল ম্যানেজার গৌতম কুমার সাহা, আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি: এর এভিপি মোরশেদুল আলম চেšধুরী, বরিশাল এরিয়া ইনচার্জ(জনবীমা) আবু সালেহ সহ অন্যরা।
