পেটব্যথায় অতিষ্ঠ, কীটনাশক খেয়ে বৃদ্ধের মৃত্যু

নভেম্বর ১৭ ২০২২, ১৩:৪৭

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পেট ব্যথায় অতিষ্ঠ হয়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে কীটনাশক খেয়ে কামাল উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো.কামাল উদ্দিন উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামে মৃত ছেরাজুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ কামাল দীর্ঘ দিন ধরে পেটের ব্যাথায় ভুগছিলেন। পেটব্যথায় অতিষ্ঠ হয়ে পরিবারের সদস্যদের অজান্তে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তার নিজের ঘরে ধান ক্ষেতের পোকা দমনের কীটনাশক পান করেন।

এতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।

হাতিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....