উজিরপুরে ইয়াবা ও গাজা সহ  মাদক কারবারি  গ্রেফতার 

ফেব্রুয়ারি ২৪ ২০২৪, ১৪:৪২

আমার বরিশাল ডেস্ক,
মো: এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর :
বরিশালের উজিরপুর উপজেলার  গুঠিয়া ইউনিয়নে উজিরপুর মডেল থানা পুলিশের অভিযানে ১০  পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৩০ গ্রাম গাজা ও নগদ টাকা সহ ১ মাদক কারবারি গ্রেফতার হয়েছে ।
উজিরপুর মডেল থানার  অফিসার ইনচার্জ জাফর আহম্মেদের  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে উজিরপুর থানার চৌকস এসআই  মো: ওসমান গনি, এ এস আই মো: বরকত আলী, মো: জাকির হোসেন, মৃদুল চন্দ্র দে, মো: মহিউদ্দিন  বুদ্ধিদীপ্ত ২৩ শুক্রবার   দুপুর ২ টা ৩০ মিনিটের সময় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করাকালীন গুঠিয়া ইউনিয়নের দাসেরহাট নামক স্হানে অবস্থান কালীন গোপন সংবাদের  ভিত্তিতে জানতে পারে গুঠিয়া ৪ নং ওয়ার্ডের মো: বাবুল হাওলাদারের বাড়ির সামনে মাদক ক্রয় – বিক্রয় করিতেছে।
সাংবাদ পেয়ে  ঘটনার স্থানে উপস্থিত হয়।   উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি    পালানো চেষ্টা করে। এ সময় সঙ্গীয় ফোর্স  ধরে  ফেলে গ্রেফতার করে । এরপর তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০ গ্রাম গাজা ও মাদক বিক্রির ১ হাজার ৫ শত টাকা উদ্ধার  ও নাম ঠিকানা  জিজ্ঞাসাবাদ করে ।
গ্রেফতারকৃত মাদক কারবারি বলেন এয়ারপোর্ট থানার দেহের গতি ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের মৃত মো:রত্তন হাওলাদারের  পুত্র  মো: ইমরান হাওলাদার  (২৫)   ধূর্ত মাদক কারবারি বিভিন্ন জায়গায় মাদক বিক্রয় করে থাকে ।
উজিরপুর  মডেল থানার অফিসার ইনচার্জ মো: জাফর আহম্মেদ বলেন মাদক নিয়ে কোন আপস নয়, উজিরপুর মাদক মুক্ত করতে হবে.এজন্য অভিযান অব্যাহত থাকবে,  উল্লেখ্য  মাদক কারবারিদের  বিরুদ্ধে উজিরপুর থানায় এসআই  মো: ওসমান গনি বাদী হয়ে অভিযোগ দায়ের করলে মাদকদ্রব্য আইনে  মামলা দায়ের করা হয়েছে  । ২৪ ফেব্রুয়ারি  শনিবার  আদালতে প্রেরণ  করা হবে ।
সংবাদটি শেয়ার করুন....