ইসলামী ব্যাংক বরিশাল জোনের এজেন্ট ব্যাংকিং ব্যাবসায় উন্নয়ন সম্মেলন
ফেব্রুয়ারি ১৯ ২০২৪, ২০:১০
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: অ্যান্টি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা এবং এজেন্ট ব্যাংকিং ইসলামী ব্যাংক বরিশাল জোনের এজেন্ট ব্যাংকিং ব্যাবসায় উন্নয়ন সম্মেলন ১৯ ফেব্রুয়ারী বরিশাল নগরীর শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর এন্ড্য সিইও মুহাম্মদ মুনিরুল মাওয়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম, ডেপুটি মেনেজিং ডাইরেক্ট মোহাম্মদ সাব্বির ।
ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ. কে. এম মাহবুব মোর্শেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বরিশাল জোনপ্রধান মোঃ আবদুস সোবহান। সম্মেলনে জোনের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন।
