রায়পাশায় রাস্তা নির্মাণে বাঁধা

ফেব্রুয়ারি ১৯ ২০২৪, ১৯:৪৭

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার রায়পাশায় সরকারি বরাদ্দকৃত রাস্তা নির্মাণে বাঁধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, পানি সম্পদ প্রতিমন্ত্রীর সুপারিশে কড়াপুর ইউনিয়নের ৬নং রায়পাশা গ্রামের বন্দেআলী হাওলাদারের বাড়ির রাস্তাটি ইট সোলিং এর জন্য ১ লাখ টাকা বরাদ্দ আসে। সে অনুযায়ী কাজ শুরু হয়।

রাস্তাটি বালু দিয়ে ভরাট করা কাজ শেষ করে ইট সোলিং করার পূর্বে বাঁধা দেয় একই বাড়ির মৃত হাচন আলীর ছেলে হযরত আলী, আব্দুস সত্তার, ফারুক, সাহেব আলী ও ইমরান।

মঙ্গলবার রাস্তার নির্মাণ কাজ বন্ধ করে দেয় তারা। রাস্তা নির্মাণ কাজ বন্ধের ব্যাপারে শহিদুল ইসলাম হাওলাদার বলেন, বিভিন্ন দপ্তর ঘুরে পানি সম্পদ প্রতিমন্ত্রীর সুপারিশে বরাদ্দ হয় রাস্তাটির। কিন্তু রাস্তাটির নির্মাণে বাঁধা দেয় একই বাড়ির কতিপয় লোকজন।

বিষয়টি থানা পুলিশ ও এলাকার মেম্বার-চেয়ারম্যানকে জানানো হয়েছে। রাস্তা নির্মাণ কাজে বাঁধা দেয়ার বিষয়ে হযরত আলী বলেন, আগে বাড়ির জায়গা মাপজোক হবে, তারপর রাস্তা নির্মাণ হবে।

সংবাদটি শেয়ার করুন....