কবি জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী পালিত
ফেব্রুয়ারি ১৭ ২০২৪, ১৩:৪৪
নিজস্ব প্রতিবেদক্॥ নানান আয়োজনের মধ্য দিয়ে রপসী বাংলার কবি জীবনানন্দ দাশ এর ১২৫ তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে নিজ শহর বরিশালে।
আজ শনিবার সকাল ১০ টায় নগরের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ প্রাঙ্গনে বেলুন-ফ্যাস্টুন উড়িয়ে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ।
একইসময়ে কবি জীবনানন্দ দাশের প্রিয় ক্যাম্পাস ব্রজমোহন কলেজে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কলেজের শিক্ষার্থীরা। সেইসাথে মেলার উদ্বোধনী আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শুরু হওয়া এ মেলায় চলেবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। যেখানে প্রতিদিনই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মেলার ৫০ টি স্টলে জীবনানন্দ দাশের নিজের ও তাকে (কবিকে) নিয়ে লেখা বিভিন্ন ধরনের বই, বাঙ্গালি সংস্কৃতি ও ঐতিহ্যেকে বহন করে এমন খাবার ও পন্য সামগ্রীর সমারোহ ঘটানো হয়েছে। এরআগে মেলা প্রাঙ্গনে কবির প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
