ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

ফেব্রুয়ারি ১৬ ২০২৪, ১৩:৪৬

আমার বরিশাল ডেস্ক,

ঘটনাস্থলে উপস্থিত সদর থানার এসআই হারুনুর রশিদ জানান, ঢাকা থেকে শেরপুরগামী আদিল পরিবহনের একটি বাস আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালকসহ সাতজন নিহত হন। এখনো নিহতের নাম পরিচয় জানা যায়নি।

সড়ক দুর্ঘটনা

এ বিষয়ে থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, ক্ষতিগ্রস্ত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন....