শেবাচিমে ডলার-জালনোটসহ আটক ১
ফেব্রুয়ারি ০৩ ২০২৪, ১৯:৪৮
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক ॥ আনসার কমান্ডার জসিম’র তৎপরতায় ডলার ও জালনোটসহ আটক ১ জনকে আটক করা হয়েছে। জানা যায়, শনিবার (০৩ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় মোঃ মিন্টু মিয়া নামের এক ব্যাক্তির চলাফেরা সন্দেহজনক হওয়ায় দায়িত্বরত আনসারের প্লাটুন কমান্ডার মোহাম্মদ জসিম উদ্দিন তালুকদারের নেতৃত্বে এপিসি মোঃ জাহিদুল ইসলামসহ অন্যান্য সদস্যরা তাকে তল্লাশি করে হাতে থাকা একটি কালো রঙের ব্যাগের ভেতর থেকে কিছু ডলার ও জাল নোট উদ্ধার করা হয় এবং তাকে আটক করে স্থানীয় থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।
