প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ পেলেন বিপ্লব বড়ুয়া
জানুয়ারি ২৯ ২০২৪, ২১:০৪
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারি হিসেবে ফের নিয়োগ দেয়া হয়েছে। জন প্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, তিনি প্রধানমন্ত্রীর মেয়াদকালের জন্য উপসচিব (গ্রেড-৫ এর সর্বোচ্চ স্কেল) পদে বহাল থাকবেন বা অন্যান্য প্রতিষ্ঠান এবং সংগঠনের সাথে সম্পর্ক ত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে তার সন্তুষ্টি সাপেক্ষে।
নিয়োগের শর্ত অনুমোদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
