হিজলায় নির্বাচনী সহিংসতা অব্যাহত,রক্তক্ষয়ী সংর্ঘষ আহত ৭

জানুয়ারি ২৯ ২০২৪, ১৭:৪১

আমার বরিশাল ডেস্ক,

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় নির্বাচন পরর্বতীতে বিভিন্ন ইউনিয়নের সহিংসতা অব্যাহত রয়েছে।এতে মামলা পাল্টা মামলা হয়েছে একাধিক। হিজলা মেহেন্দীগঞ্জ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনায়ন নৌকা প্রতিক পান আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ।

তখন দুইবারের এম পি পংকজ নাথ কোনঠাসা হয়ে পড়ে।পরে শাম্মী আহমেদের মনোনায়ন পত্র বাতিল হলে সতন্ত্র প্রার্থী পংকজ নাথ সাংসদ হয়। নির্বাচন পরবর্তিতে শাম্মী আহমেদের অনুসারীরা আত্মগোপনে চলে যায়।কিছুদিন পরে তারা এলাকায় আসলে বিভিন্ন ইউনিয়নে তাদের উপর হামলা শুরু হয়।

গতকাল রবিবার রাত সাড়ে ৭ টার সময়ে উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের মান্দ্রা বাজারে দুগ্রুপের মাঝে রক্তক্ষয়ী সংর্ঘষ হয়।এতে শাম্মী আহমেদ অনুসারীর প্রায় ৭ জন আহত হয়।গুরুতর দুই জনকে বরিশাল সেবাচিম প্রেরন করা হয়েছে। সংর্ঘষের ঘটনায় প্রত্যক্ষদর্শী চায়ের দোকানদার সাত্তার মাঝি জানায় গতকাল উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদার উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারনায় বাজারে আসে।

তিনি চলে গেলে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা আমার দোকানে চা খেতে আসে।তখন স্বেচ্ছাসেবকলীগ নেতা ফখরুল বেপারী নেতৃত্বে ২০/৩০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে নৌকা মার্কার সমর্থকদের উপর অতৎকিত হামলা চালায়। এ ঘটনায় ব্যবসায়ী মামুন মাঝি জানায় জানায় আমার বাবা ইউপি সদস্য ফারুক মাঝি শাম্মী আহমেদের সমর্থক হওয়ায় দোকানে হামলা করে নগদ অর্থ ও মালামাল নিযে যায়।

পংকজ নাথ সমর্থক ফখরুল বেপারী জানায় গতকাল সন্ধ্যায় জানতে পারি মান্দ্রা বাজারে মারামারি হচ্ছে।তখন গিয়ে কাউকে থামাতে পারিনি।তবে শুনছি কিছুদিন আগে শরীফ নামে একটি ছেলের মোটরসাইকেল ভাংচুর করার কারনে এ হামলা হয়েছে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুবাইর জানায় হামলার ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।৪ জন আসামীকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....