বরিশাল বিশ্ববিদ্যালয়/ তিন তলা থেকে পড়ে গুরুতর আহত ছাত্রী

জানুয়ারি ২৫ ২০২৪, ১৩:১৬

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইংরেজি বিভাগের এক ছাত্রী প্রশাসনিক ভবনের ৩ তলা থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। জান্নাতুল ফেরদৌস নামক ওই ছাত্রী ২০১৭-১৮ বর্ষের মাস্টার্সে অধ্যয়নরত। আজ বৃহস্পতিবার সকাল এ ঘটনা ঘটে। তাকে মুমূর্ষু অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জান্নাতুল নগরের ব্রাউন্ড কম্পাউন্ড এলাকার সৈয়দ আলাউদ্দিনের মেয়ে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান তানভির কায়সার এ তথ্য নিশ্চিত করে বলেন, আহত ছাত্রীকে হাসপাতালে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। ৩ তলা থেকে সে পড়েছিল। ববি প্রক্টর ড. মো. আব্দুল কাইউম বলেন, ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসক জানিয়েছেন, বড় ধরনের দুর্ঘটনা থেকে এখন পর্যন্ত রক্ষা পেলেও ঝুঁকিমুক্ত কিনা তা কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে বলা যাবে। এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন....