রাঙ্গাবালীতে পুলিশের অভিযানে চোলাই মদসহ গ্রেপ্তার ১

নভেম্বর ১৫ ২০২২, ২১:০৩

আমার বরিশাল ডেস্ক,

জাহিদ শিকদার, পটুয়াখালী ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী থানা পুলিশের অভিযানে মঞ্জুরুল ইসলাম (৪০), নামের এক মাদক ব্যাসায়ীকে ১৫০ লিটার চোলাই মদসহ আটক করেছে পুলিশ। আটককৃত মঞ্জুরুল উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কানকুনিপাড়া গ্রামের বাসিন্দা।

সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার কেওর হাওলা গ্রাম সংলগ্ন রাবনাবাদ নদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুত্রে জানাগেছে, মঞ্জুরুল দীর্ঘদিন ধরে নদীতে মাছ ব্যবসার আড়ালে ট্রলারে করে মাদকের কারবার করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে রাঙ্গাবালী থানার পুলিশ অভিযান চলিয়ে তাকে ১৫০ লিটার চোলাই মদসহ আটক করে। পুলিশ আরও জানায়, উপজেলার মৌডুবি ইউনিয়নের মৃদুপাড়া রাখাইন পল্লীতে উৎপাদিত এ চোলাই মদ রাঙ্গাবালীর রাবনাবাদ নদী হয়ে পাশের কলাপাড়া উপজেলা দিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য নেওয়া হয়।

এবিষয়ে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম মজুমদার বলেন, অভিযানের সময়ে স্থানীয় দুই রাখাইন পালিয়ে যায়। আটককৃত মঞ্জুরুল ইসলাম সহ পালিয়ে যাওয়া দুই রাইখাইনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ২০১৮ সালে মঞ্জুরুলের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন....