চরফ্যাশনে বাড়ছে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা

নভেম্বর ১৫ ২০২২, ১৮:৫১

আমার বরিশাল ডেস্ক,

জিল্লুর রহমান তুহিন, চরফ্যাশন ॥ ভোলার চরফ্যাশন উপজেলায় শীতের শুরুতেই আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সন্দি, কাশি, জ্বরসহ নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। প্রতিনিয়ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হচ্ছে রোগীরা। যার মধ্যে বেশির ভাগই সদ্য ভুমিষ্ট হওয়া নবজাতকসহ ১ থেকে ২ বছরের শিশু।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক মাসে চরফ্যাশন ১০০ শয্যা হাসপাতালে ১০৫ জন শিশু নিউমোনিয়া ও ২৮৫ জন শিশু ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। শিশু ওয়ার্ডে ১ সপ্তাহের ব্যবধানে সাধারণ সন্দি-জ্বর সহ নিউমোনিয়ায় ৩১ জন শিশু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। বর্তমানে শিশু ওর্য়াডে নিউমোনিয়ায় ১০ জন শিশু চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসা নিতে আসা একাধিক শিশুর স্বজনরা জানান, গত কয়েকদিন যাবৎ ঠান্ডা গরমে সন্দি জ্বর কাশির সাথে শিশুর নিউমোনিয়ার লক্ষন দেখা দেয়। পরে সন্তানকে হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে অনেকে ৪-৫ দিন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আবার কেউ ইতোমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরছেন। রোগীর স্বজদের ধারনা শীতের প্রভাব বাড়ার সাথে সাথে শীতজনিত রোগে শিশুরাই বেশি আক্রান্ত হয়ে পড়ছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইএমসিআই করর্ণারে দায়িত্ব প্রাপ্ত মেডিকেল অফিসার ডাঃ রেজওয়ানা হক বলেন, বর্তমানে আবহাওয়া পরিবর্তনের ফলে সাধারণ সন্দি-কাশি, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ ঠান্ডা জনিত নানা রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে।

এখন প্রতিনিয়তই হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুরা ভর্তি হচ্ছে এবং চিকিৎসক ও নার্সদের তত্ত¦াবধানে রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এই শীতে শিশুদের স্বজনদের আরো সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন....