বস্ত্র ও পাটমন্ত্রী হলেন নানক

জানুয়ারি ১১ ২০২৪, ২০:৪৮

আমার বরিশাল ডেস্ক,

ডেস্ক প্রতিবেদক ‍॥ দ্বাদশ জাতীয় সংসদের জন্য ৩৬ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নবগঠিত এই মন্ত্রিসভায় বস্ত্র ও পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন জাঙ্গাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তিনি ঢাকা-১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদের মন্ত্রীদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি।

জাহাঙ্গীর কবির নানক বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন....